ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার অধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব স্তরের পদ থেকে বাদ দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।