সময় টিভির নকশায় তৈরি একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যাতে দাবি করা হয়, রাড্ডা ক্লিনিক নতুন করে নির্মাণে বিএনপি ২ কোটি টাকা অনুদান দেবে বলে জানিয়েছেন তারেক রহমান। অনুসন্ধানে দেখা গেছে, সময় টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি, প্রধানমন্ত্রী তারেক রহমানও এ ধরনের ঘোষণা দেননি।
প্রকৃতপক্ষে সময় টিভির অন্য একটি ফটোকার্ড কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সম্পাদনা করে আলোচিত কার্ডটি বানানো হয়েছে। এতে সময় টিভির লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২৪ সেপ্টেম্বর ২০২৪ লেখা থাকলেও চ্যানেলটির ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে এমন কোনো ফটোকার্ড বা খবর পাওয়া যায়নি।
তবে সময় টিভির ফেসবুক পেজে ২৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়, যেখানে শফিকুর রহমানের বরাতে বলা হয়, রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে জামায়াত ৫০ লাখ টাকা অনুদান দেবে। এর নকশা ও শিরোনামের বেশির ভাগের সঙ্গে আলোচিত কার্ডের মিল রয়েছে; গুগলের এআই জেমিনি দিয়ে যাচাই করেও তারেক রহমানকে নিয়ে ছড়ানো কার্ডটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে দেখা যায়।






