আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ভেঙে দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। এ কমিটিতে আমিনুল হক আহ্বায়ক এবং মোস্তফা জামান সদস্যসচিব ছিলেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিটি বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়। এতে বলা হয়, নির্দেশক্রমে বিদ্যমান কমিটিটি বিলুপ্ত করা হয়েছে, তবে কেন কমিটি ভাঙা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঢাকা মহানগর উত্তরে খুব দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ২৬ নভেম্বর বিএনপি এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিল। তখন কমিটির তালিকা দলের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।