মেয়াদ পেরিয়ে যাওয়ায় ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি ভেঙে দেওয়া হয়েছে, সঙ্গে শাখাটির ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শিগগির নতুন কমিটি আসবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বহিষ্কৃতরা হলেন মহানগর পশ্চিমের সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস, মো. রফিকুল ইসলাম (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), ছাত্রদলের দারুসসালাম থানা শাখার আহ্বায়ক ইকবাল দিপু ও সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড শাখার সদস্যসচিব শান্ত রহমান।

এর আগে যুবদলের ঢাকা মহানগর উত্তর কমিটি এবং বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটিও বিলুপ্ত হয়।