সংগঠনবিরোধী কাজ ও দলের শৃঙ্খলা ভাঙার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পদে থাকা এমদাদুল হক মোল্লার দায়িত্ব স্থগিত করেছে জেলা বিএনপি। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি পৌর বিএনপির সভাপতি পরিচয়ে দলের কোনো কাজে অংশ নিতে পারবেন না।
সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে কাজী আবুল খায়ের বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্যই পদটি স্থগিত করা হয়েছে। তবে কোন কাজের জন্য এ ব্যবস্থা, তা তিনি জানাননি।






