কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে বিএনপির বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। স্টুডিও ভাঙচুরের চার দিন পর বৃহস্পতিবার (১ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ফটো কার্ড দিয়ে এ পোস্ট করেন তিনি।

সোহেল তাজ লেখেন, এর মধ্যে জানা গেছে যে সেখানকার জমি নিয়ে বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে। তবে কারণ যা-ই হোক, আগের মতোই এর কড়া নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে বিচার চান তিনি।

সোহেল তাজের মতে, বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে সালমান মুক্তাদির ঢালাওভাবে যে চাঁদাবাজির অভিযোগ করেছেন, তা প্রত্যাহার করে নেওয়াই তাঁর উচিত হবে।