সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রধান সম্পাদকের মৃত্যুতে শুক্রবার (২ অক্টোবর) এক শোকবার্তা দেন তিনি।

শোকবার্তায় রিজভী বলেন, খালিদীর পরিবার-পরিজনদের মতো তিনিও গভীরভাবে সমব্যথী। সৎ ও নিষ্ঠাবান এই সাংবাদিক প্রধান সম্পাদকের দায়িত্বে আপসহীন এবং পেশাগত কাজে নির্ভীক ছিলেন উল্লেখ করে তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জ্যেষ্ঠ এই সাংবাদিক।