আসন্ন দুর্গাপূজায় পলাতক বা গুপ্ত কোনো শক্তি যেন বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থেকে মণ্ডপ পাহারা দিতে বলেছেন রুহুল কবির রিজভী। শনিবার (১০ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন।
দুষ্কৃতকারীদের সঙ্গে আপস হবে না জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে জড়িতদের খুঁজে বের করার দাবি জানান।
তাঁর দাবি, দুষ্কৃতকারীরা মাথাচাড়া দিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকবে না। রিজভী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।’ এ সম্প্রীতি নষ্টে অনেকে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাঁর।






