ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষের কোনো অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ভোটার উপস্থিতি ও নির্বাচনের সামগ্রিক পরিবেশ সন্তোষজনক হওয়ায় এই উপনির্বাচন নিয়ে দলটি আশাবাদী বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রিজভী।

ভোটগ্রহণের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘সকাল থেকে আমরা দেখছি, চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিচ্ছে।’

রিজভী জানান, ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় নির্বাচন নিয়ে বিএনপি আশাবাদী। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে কৃত্রিমভাবে অভিযোগ তৈরি না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

Source: জাগো নিউজ২৪