জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ চেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি ভারত থেকে ঢাকায় ফিরতে চান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা দেন। বিবৃতিতে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি একটি উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চাওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার জন্য এই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তাঁর বিরুদ্ধে দেশে আইনি প্রক্রিয়াও চলমান।

চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। পাসপোর্টের পাশাপাশি দেশে ফেরার জন্য বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থাও তিনি চেয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী দাবি করেছেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে তাঁকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। সে কারণে বিজয় দিবসে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে আসতে হলে তাঁকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। তিনি আরও বলেন, মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে। তাঁর ভাষ্যে, এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসিত করা হয়।

গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।

Source: Jugantor