জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ ও দক্ষ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম। শুক্রবার (২৭ নভেম্বর) তুরাগ থানার রানাভোলা ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন একজন সৎ ও খোদাভীরু মানুষ। সততা ও দক্ষতার কারণে তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য। আগামী দিনে সিটি করপোরেশনে এমন সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার এ তথ্য জানান। ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামানের সভাপতিত্বে এবং রানাভোলা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা-১৮ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, মহানগরী মজলিশে শুরা সদস্য সাইদুর রহমান মোল্লা, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি অ্যাডভোকেট মুহিবুল্লাহ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মজিবুর রহমান, জুলফিকার হোসাইন, ড. বেলাল হোসাইন, আবু তাহের মিয়াজী, ডা. কেরামত আলী এবং ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক তৎপরতা চালান ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগম।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী।

Source: জাগো নিউজ২৪