চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্ণফুলী উপজেলা শাখার ৪৮ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত এ কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল নোমান এবং সদস্যসচিব করা হয়েছে ফরিদ আহমেদকে।
শনিবার (২৮ নভেম্বর) এ কমিটির অনুমোদন দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক লায়ন এএম মুন্না চৌধুরী, সদস্যসচিব জোবাইরুল আলম মানিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন। কর্ণফুলী উপজেলা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সব উপজেলা কমিটি ঘোষণা সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এনামুল হক মির্জা ও মাস্টার শফিকুল ইসলামকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হায়দার আলী, তোহিদুল ইসলাম সালমান, মোহাম্মদ শাকিল ও আব্দুল কাদের। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আবদুল্লাহ আল মনসুর ফয়সাল ও আবদুল আউয়াল রানাকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহেদুল ইসলাম ও মোহাম্মদ আবদুল রউফ।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরফিন সুমন ও কায়সার হামিদ সাজিদকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জহির আহমেদ রাজু, কামরুল ইসলাম সানজু ও মো. নাইমুর রহমান। দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সহ-দপ্তর সম্পাদক আজিজুল হাকিম আসিফ, প্রচার সম্পাদক আবদুল মান্নান, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শারমিন কবির।
প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম, সহ-প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দীন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক নুর আক্তার নাহিদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক জোবায়ের আল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ইমন আকবর।
কমিটির সদস্যরা হলেন— ইমতিয়াজ ইমন, মো. ফাহিম, মোহাম্মদ জাবের, আসাদুল ইসলাম, সালাউদ্দীন মুন্না, আসাদুর জামান আরমান, রবিউল ইসলাম আজাদ, রাকিব কুমার দাশ, মো. আলাউদ্দিন, সাজ্জাদ হোসেন, কামরুল ইসলাম সানি, মোহাম্মদ ইমরান, নাজিম উদ্দীন হিমু, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ মিজান, সাইদুল ইসলাম শিহাব, জাগির হোসেন, জ্জাল হোসেন, নাঈম উদ্দীন, মোহাম্মদ সাইফ ও সাজ্জাদ হোসেন।
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, এনসিপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ধারাবাহিকভাবে প্রতিটি উপজেলায় কমিটি ঘোষণা করা হচ্ছে। জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং দেশের পক্ষে এনসিপির হয়ে কাজ করতে ইচ্ছুক, এমন ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছয় মাসের জন্য ঘোষিত এ কমিটিকে পূর্ণাঙ্গ করার কাজ করা হবে বলে আশা করছি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ জেলার সব উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






