ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকে থাকা বাংলাদেশিদের সতর্ক থাকতে বলা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ নিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনা এড়িয়ে নিজ বাসা বা নিরাপদ স্থানে থাকতে এবং ইরাকের আইন মেনে দেশটির সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হোয়াটসঅ্যাপ হটলাইন +9647827883680 ও ই-মেইলে যোগাযোগ করা যাবে।






