দক্ষিণ সুদানে মিশনে থাকাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য মারা গেছেন। উগান্ডার একটি হাসপাতালে শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত মো. মহিউদ্দিন চপল সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তার বাড়ি ভোলার লালমোহনে, বাবার নাম দেলোয়ার হোসেন; পরিবারে আছেন স্ত্রী ও দুই ছেলে।
জানা গেছে, দুই মাস আগে মিশনের দায়িত্ব নিয়ে দক্ষিণ সুদানে যান তিনি। মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় রোববার দুপুরে, এরপর শোকের ছায়া নামে পরিবারে।






