মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে কাতারপ্রবাসী বাংলাদেশিদের এবার ঈদুল ফিতরের নামাজ কাছের মসজিদে পড়তে বলেছে দোহার বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৭ মার্চ) জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এ অনুরোধ জানানো হয়।

দূতাবাস জানায়, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধাবস্থায় কাতারের আওকাফ ও ইসলামিকবিষয়ক মন্ত্রণালয় এ বছর সবাইকে মসজিদেই ঈদের নামাজ পড়ার অনুরোধ করেছে। তাই প্রতিবছরের মতো বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজের প্রাঙ্গণে এবার জামাত হচ্ছে না।

সতর্কতা মেনে নিজ এলাকার নিকটবর্তী মসজিদে নামাজ আদায়ের জন্য সব বাংলাদেশি নাগরিককে বিশেষ অনুরোধ জানিয়েছে দূতাবাস।