আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সৌদি আরবে পালিত হচ্ছে ১৪৪৮ হিজরির জুমাদাস সানি মাসের তৃতীয় জুমা। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন দুই প্রখ্যাত আলেম ও কারি।
তথ্যসূত্র: জাগো নিউজ, ইনসাইড দ্য হারামাইন
মসজিদে হারাম
পবিত্র মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। ১৯৬৫ সালে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। শায়খ গাজ্জাবী মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ১৯৯৬ সালে মাস্টার্স ও ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব নিযুক্ত হন। বর্তমানে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
মসজিদে নববি
অপরদিকে মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান। তিনি ২০১৩ সালে মসজিদে নববির ইমাম এবং ২০১৬ সালে মসজিদে নববির খতিব নিযুক্ত হন।
সুললিত কোরআন তিলাওয়াতের জন্য অত্যন্ত জনপ্রিয় শায়খ আল-বুওয়াইজান। তিনি ইমাম মুহাম্মাদ বিন সউদ ইউনিভার্সিটির কেরাতের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের ইজাজত গ্রহণ করেছেন।
সৌদি আরবে আজকের তারিখ হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ১৭ জুমাদাস সানি ১৪৪৮।
Source: জাগো নিউজ২৪






