রিয়াদে ভিক্ষা করার অভিযোগে চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ; তাঁরা বাংলাদেশ ও ভারতের নাগরিক। এক্সে প্রকাশিত বিবৃতিতে সৌদি জননিরাপত্তা বিভাগ জানায়, তাঁদের আটক রেখে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভিক্ষাবৃত্তি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলা অভিযানে এ গ্রেপ্তার। দাতাদের অনুমোদিত ও সরকারি প্ল্যাটফর্মে দান করতে বলেছে বিভাগটি, যাতে সহায়তা প্রকৃত অভাবীদের কাছে পৌঁছায়।






