রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের দুর্ঘটনার পর সৌদি এয়ারলাইনসের যে যাত্রীরা এখনো লাগেজ ফেরত পাননি, তাঁদের হারানো লাগেজের অভিযোগ জমা দিতে বলেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত যাত্রীরা সৌদি এয়ারলাইনসের অনলাইন প্ল্যাটফর্ম mybag.aero-তে ‘লস্ট ব্যাগেজ ক্লেইম’ অংশে অভিযোগ জমা দিতে পারবেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজের খবর পেলে তা যথাসময়ে জানানো হবে বলেও জানিয়েছে দূতাবাস।






