
সৌদি আরব
লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত, খুতবার অনুবাদ যাবে ৫০ ভাষায়
মঙ্গলবার হজের দিনে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের ১৬ লাখের বেশি মুসলমান। সূর্যাস্ত পর্যন্ত সেখানে ইবাদতে কাটিয়ে তারা যাবেন মুজদালিফায়।
প্রবাসী ভাই · ২৫ মে, ২০২৬

মঙ্গলবার হজের দিনে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের ১৬ লাখের বেশি মুসলমান। সূর্যাস্ত পর্যন্ত সেখানে ইবাদতে কাটিয়ে তারা যাবেন মুজদালিফায়।

মঙ্গলবার (২৬ মে) হজের দিন মসজিদ আল নামিরায় খুতবা দেবেন এবং জোহর ও আসরের নামাজে ইমামতি করবেন মদিনার ইমাম শেখ আলি বিন আবদুর রহমান আল হুজাইফি।