
গাইবান্ধায় বিএনপির এমপি ও জেলা সভাপতিকে যুবলীগ নেতার ফুলেল শুভেচ্ছা, দলে ক্ষোভ
ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের ফুলেল শুভেচ্ছা নিয়ে গাইবান্ধা বিএনপিতে অসন্তোষ; এমপি মমতাজ আলো জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন করেছেন।

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের ফুলেল শুভেচ্ছা নিয়ে গাইবান্ধা বিএনপিতে অসন্তোষ; এমপি মমতাজ আলো জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন করেছেন।

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় ৫০-৬০ জনকে নাম উল্লেখ করে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

শরীয়তপুরের নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর মহাসড়ক আটকে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা; ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর থেকে অর্ণব দাসকে (৩৭) আটক করে পুলিশ। ওসির দাবি, তিনি যুবলীগের সক্রিয় সদস্য; অর্ণব বলছেন, কোনো রাজনীতির সঙ্গে তিনি জড়িত নন।

চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ; সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর ঘটনায় আলোচিত যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।