সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক ওই সংবাদমাধ্যমকে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্পী রানী মোদক জানান, সন্ধ্যায় জারি হওয়া প্রজ্ঞাপনে আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও রয়েছে।
Source: জাগো নিউজ২৪






