ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রেসের সামনে দুর্বৃত্তদের ছোড়া দুটি ককটেলের একটির বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। অন্য ককটেলটি বিস্ফোরিত না হয়ে সেখানে পড়ে ছিল বলে জাগো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

আহতদের একজন প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন। অন্যজন রিনা খানম, যিনি প্রেসের সামনে পান বিক্রি করেন। ঘটনার পর তাঁরা দুজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, দুর্বৃত্তরা প্রেসের সামনে দুটি ককটেল ছুড়ে মারে। সেগুলোর একটি বিস্ফোরিত হলে নিরাপত্তারক্ষী আকতার ও দোকানি রিনা আহত হন। দ্বিতীয় ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়ার পর পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

Source: জাগো নিউজ২৪