ইরানের ওপর যেকোনো হামলা হলে নতুন অস্ত্র ব্যবহার করে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করা হলে তেহরান এখনো কূটনৈতিক আলোচনায় আগ্রহী।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, যুদ্ধ কত দিন চলবে, তা নির্ধারণ করার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকবে না। তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল।
নির্বাচন কমিশনারকে জেলে পাঠানোর হুঁশিয়ারি রাহুলের
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে শেষ পর্যন্ত কারাগারে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ভোটার তালিকায় কারসাজি করে ভোট চুরি করা হয়েছে। এ কারণে ওই নির্বাচনকে অবৈধ বলেও দাবি করেছেন তিনি।
শীতের আগেই পাকিস্তানে এলপিজির তীব্র সংকট
শীত আসার আগেই পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে।
মণিপুরে নতুন করে সংঘাত, নিহত ৫
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ও রোববার (১ নভেম্বর) দুটি পৃথক ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘাতকবলিত রাজ্যটিতে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে।
বিজেপি পশ্চিমবঙ্গ লুট করছে: মমতা ব্যানার্জী
ভারতের পশ্চিমবঙ্গকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শিকার বলে অভিযোগ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, বিজেপি বাংলা (পশ্চিমবঙ্গ) লুট করছে। তবে তাঁর দল এসআইআরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, আত্মসমর্পণ করবে না বলেও তিনি জানিয়েছেন।
কংগ্রেসে হারার শঙ্কা, বিকল্প পথে হাঁটছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে কীভাবে নিজেদের কর্মসূচি এগিয়ে নেওয়া যায়, সে পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ।
পশ্চিম তীরে ৯ হাজারের বেশি উচ্ছেদ ও কাজ বন্ধের নোটিশ
ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের স্থাপনার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ হাজার ৫১৮টি উচ্ছেদ ও নির্মাণকাজ বন্ধের নোটিশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের একটি সরকারি কমিশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
Source: জাগো নিউজ২৪






