বগুড়ার শিবগঞ্জে নাশকতা মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার পলিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Source: জাগো নিউজ২৪






