রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামিকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. সুমন চৌধুরী (৩৬)। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের লালবাগ থানা এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
লালবাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে লালবাগের নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন চৌধুরীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
Source: জাগো নিউজ২৪






