ফেনীর সোনাগাজী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার চর দরবেশ ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার দেলোয়ার হোসেন চর দরবেশ ইউনিয়নের আমিরুল হকের ছেলে। স্থানীয় এলাকায় তিনি ‘দেলোয়ার মেম্বার’ নামে পরিচিত।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে গ্রেফতার দেলোয়ার হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






