গত বৃহস্পতিবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের চার কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—
- উত্তরা পার্সোনালাওজেশন কমপ্লেক্সে সংযুক্ত উপ-পরিচালক মো. ইউসুফকে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে;
- কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসানকে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে;
- পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শেখ মাহাবুর রহমানকে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে;
- এবং চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এস এম জাকির হোসেনকে উত্তরা পার্সোনালাওজেশন কমপ্লেক্সে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অনুযায়ী কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বর সকালের মধ্যে (পূর্বাহ্নে) নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে হবে।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






