বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পূর্তি হবে এই দিনটি। ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দিল্লির একটি নিরাপদ বাসভবনে থাকছেন বলে ধারণা করা হয়। তবে তাঁর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
কীভাবে ভারতে যান
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি। পরে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ওই বছরের অক্টোবরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় সরকারি ব্যবস্থাপনায় একটি বাংলো দেওয়া হয়েছে। রাজধানীর এই উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।
নিরাপত্তা ব্যবস্থা
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে এবং সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।
ফেরার প্রস্তুতি
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তথ্যসূত্র: এনডিটিভি ও রয়টার্স
Source: জাগো নিউজ২৪






