মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাহউদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে সালাউদ্দিন তার স্ত্রী রায়না বেগম ও তাদের ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আহত করেন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন সালাউদ্দিন।

মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এই রায়ের মাধ্যমে বাদী পক্ষ সুবিচার পেয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪