চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি ঢেরা রাস্তার মোড়ে অবস্থিত ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে বিষয়টি তিনি জানতে পারেন। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে সেখানে আগুন দিয়েছে। তিনি জানান, বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার ওসিকে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪