রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব পদে আরও এক বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন এ জে এম সালাহউদ্দিন নাগরী। আগের চুক্তির ধারাবাহিকতায় তাঁকে এই পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী সালাহউদ্দিন নাগরীকে তাঁর অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ১ ডিসেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক এই পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

সূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪