সড়ক দুর্ঘটনায় কানাডায় মারা যাওয়া শিক্ষার্থী মো. ইস্তিনাব মাহিরের (২৩) মরদেহ দেশে এনে চট্টগ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বুধবার (২৪ জুন) রাত ৯টায় মরদেহটি শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চাচাতো ভাই মো. মাহমুদ রায়হান জানান, মঙ্গলবার দুপুরে তারা ঢাকায় আসেন এবং বিমানবন্দরে মরদেহ বুঝে নিয়ে রাতেই চট্টগ্রামে ফেরেন। বৃহস্পতিবার (২৫ জুন) আসরের নামাজের পর জানাজা শেষে দাফনের কথা।

গত ১২ জুন স্থানীয় সময় রাত দেড়টার দিকে কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনসে দুর্ঘটনাটি ঘটে।