সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যার কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এসব তথ্যকে গুজব হিসেবে চিহ্নিত করেছে মন্ত্রণালয়।
আজ সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত নানা অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে।
এ বিষয়ে স্পষ্ট করা হয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো ভিত্তি নেই। অসত্য এসব তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
পাশাপাশি যাচাই না করে কোনো তথ্য সংবাদমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে সাধারণ মানুষের প্রতি।
Source: জাগো নিউজ২৪






