রোমের ফ্ল্যামিনিও (প্রিমা পোর্টা) কবরস্থানের মুসলিম অংশ সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে রোম মিউনিসিপ্যালিটি। রোমে বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধে সেখানে ৪০০টি নতুন কবরের জায়গা হবে।

রোমে প্রায় ১ লাখ মুসলিম বাস করেন; বিশেষ করে দীর্ঘদিনের বাংলাদেশি কমিউনিটির চাহিদা এবং ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের সুবিধার কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ কাউন্সিলর সাবরিনা আলফোনসি জানান, রোম অন্তর্ভুক্তিমূলক শহর, আর ধর্মীয় ভিন্নতার প্রতি সম্মানই প্রকল্পের মূল লক্ষ্য। সরেজমিনে দেখে বর্তমান মুসলিম অংশের পাশেই নতুন জায়গা ঠিক করা হয়েছে।