
রোমের ফিউমিসিনো বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীর লাগেজে ২৮ কেজি রুপা জব্দ
ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে শুক্রবার (২ অক্টোবর) ঢাকাগামী এক বাংলাদেশি যাত্রীর লাগেজ থেকে ৩৬ হাজার ইউরোর বেশি মূল্যের ২৮ কেজি রুপা ও গয়না জব্দ করা হয়েছে।

ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে শুক্রবার (২ অক্টোবর) ঢাকাগামী এক বাংলাদেশি যাত্রীর লাগেজ থেকে ৩৬ হাজার ইউরোর বেশি মূল্যের ২৮ কেজি রুপা ও গয়না জব্দ করা হয়েছে।

ফাইনালে ইউনাইটেড নেশনস দলকে হারিয়ে ‘কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দূতাবাস, রোম ক্রিকেট দল।

গান, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনায় রোমে এক যুগ পূর্তি উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সঞ্চারী সংগীতায়ন।

ইতালির রোমে মুসলিম কমিউনিটি সেন্টার (এমসিসি) মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে; অংশ নেন অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

নিউজ পোর্টাল ‘হ্যালো ইতালি’র প্রথম বর্ষপূর্তিতে রোমে প্রবাসী কমিউনিটি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হয়েছে। বক্তারা প্রবাসীদের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান।

রোম ও ভেনিসের দুই কনসার্টের জন্য ৩৫ হাজার ইউরো নিয়ে শুধু রোমে গান করেছেন দাবি করে জেমস ও তার দল নগরবাউলের বিরুদ্ধে ইতালির পুলিশে প্রতারণার অভিযোগ দিয়েছেন আয়োজক আবুল মোয়াজ।

রোমে কনসার্টে গিয়ে নগর বাউল জেমস ও তাঁর সফরসঙ্গীরা হোটেলের অ্যাপার্টমেন্ট নোংরা অবস্থায় রেখে গেছেন বলে অভিযোগ উঠেছে। পরিচ্ছন্নতার জন্য অন্তত ২০০ ইউরো চেয়েছে হোটেল কর্তৃপক্ষ।

রোমে দুর্বৃত্তদের হামলায় মা-বাবা-বোনকে হারানো আমির হোসাইনকে মানবিক বিবেচনায় বিশেষ পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ দূতাবাস। তিনজনের মরদেহ সরকারি খরচে দেশে ফিরছে।

রোমের কাসেলোত্তিতে খুন হওয়া প্রবাসী কামাল হোসেন, তার স্ত্রী ও মেয়ের মরদেহ নিয়ে দেশে ফিরছেন একমাত্র জীবিত সন্তান অয়ন। ফেসবুকে তিনি সবার দোয়া চেয়েছেন।

এক যুগ পর রোমে গান গাইতে যাচ্ছেন নগরবাউল জেমস। কনসার্ট সামনে রেখে বুধবার রোমের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি প্রবাসীদের ভালোবাসার কথা বলেন।

ইতালির রোমে চ্যানেল আই ইতালির আয়োজনে ‘মিট দ্য কমিউনিটি’ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা, সংগঠক ও সাংবাদিকেরা অংশ নেন।

হিটওয়েভের কারণে রোম, ফ্লোরেন্স ও বোলোনিয়াসহ কয়েকটি শহরে সর্বোচ্চ স্তরের ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়; রোমে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁতে পারে।

গত ৯ জুলাই রোমের টোরিওন পার্কে অভিবাসী শ্রমিক শোষণ নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশিসহ ভুক্তভোগী শ্রমিকেরা।

রোমে নিহত কামাল উদ্দিনের বড় ছেলে আমির উদ্দিন অয়ন (২০) হাসপাতাল থেকে ইতালীয় পুলিশকে জবানবন্দি দিয়েছেন। তাঁর ভাষ্যের ভিত্তিতে অভিযুক্ত শাহাদাতকে ধরার তৎপরতা জোরদার হয়েছে।

রোমে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যার শিকার হওয়ার পর তাঁদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় ইতালীয় নাগরিক, প্রতিবেশী ও বাংলাদেশি কমিউনিটি।

ইতালীয় গণমাধ্যমের দাবি, রোমে তিনজনকে হত্যায় পলাতক প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন রোমে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে কোনো সংগঠনের সম্পৃক্ততা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে ইতালির রাষ্ট্রীয় পুলিশ প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেনের ছবি ও পরিচয় প্রকাশ করে তাঁর খোঁজে সহায়তা চেয়েছে।

রোমে একই পরিবারের তিনজনকে হত্যার পেছনে পরকীয়াজনিত বিরোধের অভিযোগ উঠেছে। প্রধান সন্দেহভাজন মো. শাহাদাত হোসেনের ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।

রোমের কাসালোত্তি এলাকায় নোয়াখালীর কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ।

রোমে স্ত্রী-মেয়েসহ খুন হওয়া কামাল উদ্দিন বাবুলকে প্রায় এক বছর আগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তার বাবা সিরাজুল ইসলাম।

রোমের কাসালোত্তি এলাকার একটি ফ্ল্যাটে শুক্রবার রাতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি দম্পতি ও তাদের পাঁচ বছরের মেয়ে নিহত হয়েছেন; আহত ছেলে হাসপাতালে।

ইতালির রাজধানী রোমে চলমান চার দিনের মেলায় বাংলাদেশি কমিউনিটি ও মেলা কমিটির যৌথ উদ্যোগে দর্শনার্থীদের জন্য খোলা জায়গায় নামাজের ব্যবস্থা করা হয়েছে।

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বুধবার (২৭ মে) ঈদুল আজহা; দেশটির ২ লাখ ৬০ হাজারের বেশি বাংলাদেশি কোরবানি ও ঈদের জামাতের প্রস্তুতি নিচ্ছেন।

রোমের স্কুওলা কার্লো পিসাকানে প্রাঙ্গণে দিনব্যাপী আন্তর্জাতিক উৎসব ‘টেস্ট দ্য ওয়ার্ল্ড’-এ বাংলাদেশসহ প্রায় ১০টি দেশ ও অঞ্চলের মানুষ খাবার ও সংস্কৃতি নিয়ে অংশ নেন।

‘এরেতি’-র পূর্বনির্ধারিত বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে শুক্রবার (১৫ মে) পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও এনআইডিসহ দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ থাকবে।

ইউরোপীয় শ্রমবাজারের চাহিদা মাথায় রেখে ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে ১০ লাখ দক্ষ কর্মী পাঠানোর একটি মাস্টারপ্ল্যান ইতালির রোমে এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের জয়ের পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) রোমে বাংলাদেশ দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইতালি বিএনপির নেতারা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোমে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে স্বাধীন বাংলা টেলিভিশন অনলাইন। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে দেওয়া হয় আজীবন সম্মাননা।

রোমের ফ্ল্যামিনিও (প্রিমা পোর্টা) কবরস্থানের মুসলিম অংশ সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে রোম মিউনিসিপ্যালিটি। বাংলাদেশ দূতাবাসের অনুরোধে সেখানে ৪০০টি নতুন কবরের জায়গা হবে।

ভ্যাটিকান সিটিগামী মেট্রোতে বুধবার এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে ২৮ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রোম পুলিশ।