আলবেনিয়ার সঙ্গে অভিবাসন চুক্তি ও লিবিয়ার সঙ্গে সহযোগিতা নিয়ে ইতালির বিরুদ্ধে জাতিসংঘে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬ বলছে, আলবেনিয়ায় আশ্রয় আবেদন নিষ্পত্তির সরকারি চেষ্টাকে ইতালির আদালত অবৈধ বলেছেন; নতুন আইনে সেখানে কেবল বহিষ্কারাদেশ পাওয়াদের রাখা হবে। সেসব কেন্দ্রে মানবাধিকার হরণ, তথ্যঘাটতি ও অপর্যাপ্ত চিকিৎসা নিয়ে ইইউ আদালতও সতর্ক করেছে।

নাগরিকত্বের সময়সীমা ১০ থেকে ৫ বছরে নামানোর গণভোট সাড়ার অভাবে বাতিল হয়, এ জন্য সরকারের অসহযোগিতাকে দোষ দেওয়া হচ্ছে। কারাগার ও অভিবাসীকেন্দ্রে বিক্ষোভে কঠোর শাস্তি ও অবৈধ দখলদার উচ্ছেদের বিধান রেখে নতুন নিরাপত্তা ডিক্রি এসেছে, যা বাকস্বাধীনতা খর্ব করেছে বলে জাতিসংঘের অভিযোগ।