
লিবিয়ার দারনায় প্রবাসীদের কনস্যুলার সেবা দিল বাংলাদেশ দূতাবাস
দারনা সফরে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। দারনা বিশ্ববিদ্যালয়েও শিক্ষা ও গবেষণায় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তিনি।

দারনা সফরে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। দারনা বিশ্ববিদ্যালয়েও শিক্ষা ও গবেষণায় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তিনি।

লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জের ছয় যুবক। একই যাত্রায় বেঁচে যাওয়া চারজন মিসরের হাসপাতালে চিকিৎসাধীন।

ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইনে অবৈধ পথে আসা অভিবাসীদের সীমান্তে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

লিবিয়া উপকূল থেকে ৯ মে ছেড়ে যাওয়া অভিবাসী নৌকায় একমাত্র নারী হিসেবে গ্রিসে পৌঁছেছেন বরিশালের এক তরুণী; তার ছবি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি বৃহস্পতিবার বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। গানফুদা ও তাজুরায় প্রায় ৮৯৫ জনের অবস্থান নিশ্চিত করেছে দূতাবাস।

ত্রিপোলির পশ্চিমে জুয়ারা উপকূল থেকে কয়েক দিনে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে লিবীয় কর্তৃপক্ষ; নিহতদের একজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।

সাগরপথে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার সময় মারা যাওয়া ১৮ বাংলাদেশির মধ্যে দিরাই ও জগন্নাথপুরের আটজন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে; তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬-এ আলবেনিয়ায় ইতালির অভিবাসীকেন্দ্রে মানবাধিকার হরণ ও অপর্যাপ্ত চিকিৎসার চিত্র উঠে এসেছে। নতুন আইনে বাকস্বাধীনতা খর্ব হয়েছে বলে অভিযোগ জাতিসংঘের।

অভিবাসন ও মানবপাচার ঠেকাতে ২০১৭ সালের ইতালি-লিবিয়া সমঝোতা স্মারক আরও তিন বছরের জন্য নবায়ন হয়েছে। লিবীয় কোস্টগার্ডকে ১০টি আধুনিক টহল জাহাজ দিয়েছে ইতালি, উদ্বেগ মানবাধিকার সংস্থাগুলোর।