ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বুধবার (২৭ মে) ঈদুল আজহা উদযাপিত হবে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে; এ অঞ্চলের দেশগুলো সাধারণত সৌদি আরবকেই অনুসরণ করে। ইতালিতে ২ লাখ ৬০ হাজারের বেশি বাংলাদেশিসহ অন্য দেশের মুসলমানরা ঈদ পালন করবেন।

প্রবাসীরা দেশে ও প্রবাসে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন; রোমে বাংলাদেশি ব্যবসায়ীরা অর্ডার নিচ্ছেন, কেউ দিচ্ছেন নিজ উদ্যোগে। প্রশাসনের অনুমতি নিয়ে রোমের ভিক্টোরিয়া পার্ক, তরপিনাতারা ভাংগা দেয়াল পার্কসহ বিভিন্ন স্থানে এবং নানা শহরের মসজিদে জামাত হবে।

কমিউনিটি নেতারা জানান, ভেনিস, নাপোলি, ভিসেন্সা, কাতানিয়া, আনকোনা, রিমিনি, নোভারা, ব্রেসিয়া, বেরগামো, কোমো, লেক্কো, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, পিয়েলতেল্লো, মোনছা ও কারনাতেসহ মিলান-লোম্বার্দীয়ার নানা শহরেও জামাত হবে।