ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন সঞ্চারী সংগীতায়নের এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল গান, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা।

রোমের বাংলাদেশি কমিউনিটির নানা পেশার মানুষ, সংস্কৃতিকর্মী ও সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। গত ১২ বছরে সংগঠনটি বিদেশের মাটিতে বাংলা গান ও ঐতিহ্যের চর্চা ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে কাজ করে আসছে।

আয়োজকদের ভাষ্য, প্রবাসজীবনেও মাতৃভাষা ও দেশের সংস্কৃতির সঙ্গে বন্ধন টিকিয়ে রাখাই তাঁদের মূল উদ্দেশ্যগুলোর একটি। সামনের দিনগুলোতে তরুণদের যুক্ত করে এ চর্চা আরও এগিয়ে নিতে চান তাঁরা।