ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দাবি, ইয়েমেনে টানা দুই দিনের বিমান হামলায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এর দায় সৌদি আরবের ওপর চাপিয়েছে গোষ্ঠীটি, সৌদি প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে সিবিএস নিউজ।

হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) রাজধানী সানায় আলাদা দুটি হামলায় পাঁচজন নিহত হন; নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু।

একই দিন তাইজ প্রদেশের উপকূলীয় মোখা শহরে কয়েক দফা বিমান হামলা হয়েছে বলে জানায় হুতিদের গণমাধ্যম কেন্দ্র, তবে লক্ষ্যবস্তু জানানো হয়নি। সেপ্টেম্বরের শুরুতে শহরটি হুতিদের দখলে আসে।

হুতিদের হিসাবে, এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) তাইজ শহরের অদূরে হিবা এলাকায় একটি বাড়িতে হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হন, যাদের দুজন নারী ও দুজন শিশু।

ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ তীব্র হওয়ার মধ্যে সৌদি আরব ও হুতিদের সংঘাতও বাড়ছে।