সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। তবে সেই অভিজ্ঞতার উল্টো চিত্রও দেখা যায়—নিজের অভিজ্ঞতা থেকেই এমনটাই জানালেন অভিনেতা আ খ ম হাসান।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে সন্তানদের ভোটার আইডি কার্ডের কাজ করাতে গিয়ে সেখানকার এক কর্মকর্তার আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণে মুগ্ধ হয়েছেন তিনি। ওই কর্মকর্তার নাম তাসিনুর রহমান।

এই অভিনেতার ভাষ্য অনুযায়ী, সরকারি কাজে ভোগান্তির নজির অনেক থাকলেও সব ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণ যদি তাসিনুর রহমানের মতো হয়, তাহলে দেশের সাধারণ মানুষ সুন্দরভাবে সরকারি সেবা পাবেন বলে তিনি বিশ্বাস করেন।

সরকারি সেবার ক্ষেত্রে সব জায়গায় এমন আন্তরিকতা নিশ্চিত করার প্রত্যাশাও জানিয়েছেন আ খ ম হাসান। তাঁর এই পোস্টে সরকারি সেবায় দায়িত্বশীলতা ও নাগরিকদের প্রতি আন্তরিক আচরণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪