স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী হবে পরের রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের তিনি আরও বলেন, বিরোধী দল এখনো সংবিধান সংশোধন কমিটিতে আসেনি।
তার ভাষ্য, ৩৫ বছর পর সংবিধান মেনে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, যেখানে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে; নির্বাচন এভাবেই হওয়া উচিত এবং এতে মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখবে।






