রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ ভবনে চিফ হুইপ নূরুল ইসলাম মনির কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।
সাক্ষাতে চিফ হুইপ মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন। দেশের সার্বিক পরিস্থিতি, জাতীয় নানা ইস্যু, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতা নিয়েও দুজনের মধ্যে মতবিনিময় হয়।






