জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু ত্রয়োদশ সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে নতুন দায়িত্বের খবর জানান।

পোস্টে তিনি লেখেন, সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি আল্লাহর কাছে তৌফিক চান। সবার দোয়াও চান তিনি।

মঙ্গলবারই কমিটিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন এস এম রফিকুল ইসলাম, যিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য।

অন্য সদস্যরা হলেন এম এ মহি (সিরাজগঞ্জ-৬), মো. আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২), আবু মসকাউত হাসান, ইকরামুল বাড়ি টিপু (নওগাঁ-৪), মো. আনারুল হক (নেত্রকোনা-২), শামীম আরা বেগম স্বপ্না (সংরক্ষিত নারী আসন-২১) ও মো. আব্দুল বারী সরদার (রাজশাহী আসন)।