নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলকে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদে কমিটি গঠনের প্রস্তাব তোলেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, পরে কণ্ঠভোটে তা পাস হয়।
কমিটির সভাপতি হিসেবে তিনি এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ, নীতি ও কর্মসূচির সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।






