শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে আইনজীবী হওয়ার অভিযোগ তুলে শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের কাছে এ দাবি তোলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, বুধবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে বিচারের দাবিতে ছাত্রদল, ছাত্রঅধিকার পরিষদ, ছাত্রশিবির ও এনসিপি রাজপথে কর্মসূচি করেছে। তার প্রশ্ন, জামায়াতের পরিচিত আইনজীবী ও দলটির মনোনীত এমপি প্রার্থী শিশির মনির যখন খুনিদের পক্ষে দাঁড়ান, তখন শিবির কোন লজ্জায় রাজপথে কর্মসূচি করে।

তার অভিযোগ, জুলাইয়ে শিশির মনিরের মতো নেতারা রাজপথে নামেননি, প্রোফাইল লালও করেননি, জামায়াত আমিরও নন; অথচ এখন তারা নেপথ্যে ভূমিকার দাবি করছেন। জামায়াত আমিরের রাজপথে নামার একটি ছবিও দেখানো যাবে না, অথচ বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে সর্বাত্মক চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।

আবরারের খুনিদের আইনজীবী হওয়ার বিষয়ে জামায়াত কী ব্যবস্থা নিয়েছিল, সে প্রশ্ন রেখে রাশেদ খাঁন মন্তব্য করেন, একদিকে খুনিদের পক্ষে দাঁড়ানো, অন্যদিকে নিহতের বিচারের দাবিতে আন্দোলন করা—জামায়াত-শিবিরের এই রাজনীতিকে তিনি দ্বিচারিতা বলে মনে করেন।