ঢাকার বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা সেখানে তিনটি ককটেল ছোড়ে।

এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, অন্য দুটি ফাটেনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা অবিস্ফোরিত দুটি ককটেল নিষ্ক্রিয় করেন।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনার এই বিবরণ দিয়েছেন।