সোমবার (১৯ অক্টোবর) রাতে ফেসবুক পোস্টে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমালোচনা করেছেন। মাদকবিরোধী কার্যক্রম ও আইনের শাসন নিয়ে নাহিদের বক্তব্যে ক্ষোভ জানান তিনি।
ইশরাক লেখেন, নাহিদকে তিনি কিছুটা হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতেন। কিন্তু তাকে নিয়ে সাংবাদিকের প্রশ্নে নাহিদ মাদকের মহামারি নিয়ে কিছু না বলে কেবল তার ফৌজদারি অপরাধ খোঁজার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ তার।
আগে মাদক সমস্যার সমাধান করে তারপর তাকে ফাঁসিতে ঝোলালে ভালো হতো কি না, সে প্রশ্নও তোলেন ইশরাক। জেন-জিদের উদ্দেশে তিনি লেখেন, এদের দিয়ে নতুন বন্দোবস্ত আসবে না।
এনসিপির ভবিষ্যৎ শূন্য বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, আইনপ্রণেতা হয়ে পুলিশ নিয়ে বৈধভাবে মাদক নির্মূলে গেলেও ফৌজদারি মামলায় পড়তে হবে। ফাঁকফোকর খুঁজে তার নামে মামলা দিলে নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন বলেও নাহিদকে উদ্দেশ করে লেখেন তিনি।
পোস্টের শেষে ইশরাক লেখেন, ‘এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে’; এতে কিছুই বদলাবে না। ভিন্ন উপায়ে প্রতিকারের কথা বলে যেমন কুকুর তেমন মুগুর প্রবাদ টেনে তিনি বড় ডিলার ও বিক্রেতাদের অপেক্ষা করতে বলেন।






