
ইশরাকের বয়স ও অভিজ্ঞতা দুটোই কম, রাজনীতিতে এসেছেন পোষ্যকোটায়: নিলোফার মনি
টেলিভিশন টকশোতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, অভিজ্ঞতার ঘাটতি আর আশপাশের লোকজনের পরামর্শেই হয়তো ইশরাক হোসেনের অভিযান ঘিরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

টেলিভিশন টকশোতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, অভিজ্ঞতার ঘাটতি আর আশপাশের লোকজনের পরামর্শেই হয়তো ইশরাক হোসেনের অভিযান ঘিরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক হোসেন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি নিজে থেকেই অব্যাহতি চেয়েছেন; অভিযানে কোনো ভুল করেননি বলেও দাবি করেন।

জাতীয় প্রেস ক্লাবে বিদায়ী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, অভিযানের দিন তিনি কোনো ভুল করেননি; প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মাদকের বিরুদ্ধে লড়াই চলবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ইশরাক হোসেন। তার দাবি, মাদকবিরোধী অভিযানে তিনি কোনো ভুল করেননি।

সোমবার বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে গাড়ির সরকারি লোগো নিজেই খুলে ফেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দল চায়নি, পদত্যাগ নিজের সিদ্ধান্ত বলে জানান তিনি।

মাদকবিরোধী অভিযান ঘিরেই এ পরিস্থিতি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তাঁর দাবি, দল তাঁর পদত্যাগ চায়নি; মন্ত্রিসভা ছাড়লেও মাদকের বিরুদ্ধে আরও কঠোর হবেন তিনি।

রোববার রাতে পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেও সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে সমালোচনার মুখে থাকা ইশরাক হোসেন বলেছেন, দল এমন সিদ্ধান্ত নিলে সংবাদ সম্মেলন করেই জানানো হবে; ঘটনার তদন্ত করছে ডিএমপি।

গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছে একাধিক সূত্র।

হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থে লাইসেন্স করা অস্ত্র উঁচিয়েছিলেন বলে দাবি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের। কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে খণ্ডিত খবর প্রচারের অভিযোগও করেছেন তিনি।

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরাকে আইনবিরোধী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি সরকারের কাছে এর প্রতিকার চেয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বিবৃতিতে বলেছেন, মাদকবিরোধী অভিযানের নামে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মহড়া তাদের হতাশ করেছে।

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে বলেছেন, ইশরাকের পদত্যাগ তাদের দলের বিষয় হলেও প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই তিনি পদ ছেড়েছেন।

নাহিদ ইসলাম মাদক নিয়ে কিছু না বলে তার ফৌজদারি অপরাধ খোঁজার পরামর্শ দিয়েছেন—এমন অভিযোগ তুলে ফেসবুকে ক্ষোভ জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

নিজের ও পরিবারের সবচেয়ে বড় ক্ষতি করা এক ব্যক্তির ক্ষতিতেও উল্লাস করতে পারেন না বলে লিখেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কাকে উদ্দেশ করে, তা স্পষ্ট করেননি।

পদত্যাগের নির্দেশ পাওয়ার খবর নিয়ে আলোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফেসবুকে জানিয়েছেন, এমন সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুত সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে সমালোচনার মধ্যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ভাঙবেন; ঘটনার তদন্ত করছে ডিএমপি।