বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং এর প্রমাণও আছে। তার অভিযোগ, বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে।
রাজধানীর শান্তিনগরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
রিজভীর মন্তব্য, আওয়ামী লীগ অপপ্রচার চালানো একটি দল, এখন তাদের সঙ্গে যোগ দিয়েছে আরেকটি গুপ্ত দল। তিনি বলেন, ‘এই দুটি দলের সঙ্গে অপপ্রচারে কেউ পারবে বলে মনে হয় না।’
শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠায় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।






